হ্যাপি নিউ ইয়ার অথবা ১লা জানুয়ারী, ২০২৬
আরাম করে একটা মুভি দেখছিলাম। ইংরেজী ছবিতো তাই এইগুলারে মুভি বলে। দেশি আর কলকাতার ছবি হলে চলচ্চিত্র বলে। মুভির নাম "Wicked" - ত্রিশ মিনিট দেখার পরে বুঝলাম এইটা আসলে বাচ্চাদের ছবি। ফ্ল্যাট বডির একটা নায়িকা কাস্ট করছে। যে একটু পর পর নাকি সুরে গান গায়। আর কালা একটা ডাইনি আছে। চোঙ্গা টাইপের একটা টুপি পরে সে ঝাড়ুর উপর বসে উড়ে বেড়ায়। প্রথেমে ভাবসিলাম হ্যারিপটারের খালা টাইপের কেউ হবে, পরে দেখলাম এইটা আসলে জটিল ফ্যামিলি পলিটিক্স এর ছবি।
যাই হোক, মুভির মাঝামাঝি পর্যায়ে আগ্রহ যখন হারিয়ে ফেলেছি এইসময় ভোমা ভিডিও কল দিল। আজকে পকেট ফাঁকা, শুক্রবারে কোথাও মাল পাওয়া যায় না, বেজায় শীত - এইসকল কারনে আমি বাইরে বের হব না ঠিক করে কল রিসিভ করলাম।
ভোমা আনন্দিত গলায় বলল, দ্যাখ সিন সিন্যারি।
মোবাইল স্ক্রিনে অর্ধনগ্ন সদানন্দ। সে নানা ভঙ্গিমায় তার পেট দেখাচ্ছে।
- কি সমস্যা? আমি আতংকিত হয়ে বলি।
- কিসের সমস্যা? আমার পেট কমসে না দ্যাখ? সদানন্দ সিরিয়াস গলায় বলে।
- আমি কেমনে কমু... তোর বউরে জিগা! আর পেট দেখাস না দুধ দেখাস? তোর তো ব্রা পরা ফরয হয়ে গেছে।
- ধুর... তুই ব্যাটা খালি ফাইজলামি করস। আমার শরীর খারাপ... চল ঘুরতে বের হই।
- তোরে দেইখা মনে হইতেসে তুই মইরা যাবিরে সদা। কমপ্লিট ডেড। তোর সম্পত্তি থাকলে উইল রেডি করা শুরু কর।
- আমার পেশাপ লাল হয়ে গেছে। সদানন্দ সিরিয়াস গলায় জানায়।
- পেশাপ লালের সাথে সেভেন টুয়েন্টি পিতে গে-পর্ন দেখানোর সম্পর্ক কি? তোর কি অনলি ফ্যানস একাউন্ট আছে?
- ক্রেনবেরি খেয়ে আমার এই অবস্থা।
- ক্রেনবেরি খেয়ে কারো পেট কমসে শুনি নাই। তুই প্রথম এক্সাম্পল।
ভোমা কিছু বলে না। সে বিড়িতে সুখটান দিতে ব্যাস্ত।
- আয় বাইরে বের হই। বছরের পয়লা দিন। বাইরে কি সুন্দর আবহাওয়া।
- না বাইরে যাওয়া যাবে না। বউ মানা করসে। তার উপর বাইরে ঠান্ডা।
- ঠান্ডা নাই, জ্যাকেট নিয়ে আয়। আমরা গাড়িতে করেই ঘুরব।
- নারে, তোরা ঘুরতে যা। এই ঠান্ডায় বাইরে গেলে তোর মত আমারও পেশাপ ওয়াইন হয়ে যাবে। মিরাকল দেখাতে চাচ্ছি না।
আমার মেটাফোর সদানন্দ বুঝল না। ভোমা বিড়ি টানতে ব্যাস্ত, সে দিন দুনিয়া নিয়ে খুব একটা চিন্তিত বলে মনে হচ্ছে না।
আমি চিন্তা করছি সদানন্দ ডিপস্টেটের এজেন্ট কিনা? কারন একটু পরে বউ আইসা বলতেসে চল ঘুরতে যাই। আমারে রাজি করাইতে না পাইরা শেষে তার বউরে বা ভোমার বউরে দিয়া আমার বউরে ফোন দেয়াইসে। পারিবারিক কলহ না চাইলে এখন আমাকে নিজের ইচ্ছা স্যাক্রিফাইস করতে হবে।
বিশ মিনিট পর সদায় মোবাইলে মেসেজ পাঠাইসে - হ্যাপি নিউ ইয়ার, টু মাই ডিয়ার ফ্রেন্ড!
কে যে বন্ধু আর কে শত্রু সেটা বোঝা মুশকিল।
- বড় ভাই

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন