গুপ্ত - The Undercover Gem
স্কুলে থাকতে আমারা রসময় গুপ্তের বই কিনতে নীলক্ষেত যেতাম। নীলক্ষেতে নীলের চাষ না হলেও নিউজপ্রিন্টে ছাপানো গুপ্ত আংকেলের বইয়ের চাষ হত। তখন আজকালকার মতো ইনস্টাগ্রামে নংগ্ন নারীদের শরীর দোলানো দেখা যেত না। আমাদের ইন্টারনেট আর স্মার্টফোন ছিল না। আমরা গুপ্ত আংকেলের সেই ছোট ছোট গল্প পড়ে নিজের মনের মত করে সব কল্পনা করে নিতাম।
সেই হিসেবে বলা যায় আজকের গেঞ্জিদের তুলনায় আমাদের কল্পনাশক্তি অনেক ভালো ছিল। এখনতো পোলাপান পর্ন দেখতে বসলেও বাছাই করতে পারে না যে কোন ক্যাটাগরি দেখবে! আর আমাদের একটাই চ্যানেল ছিল- গুপ্ত আংকেল।
বড় হয়ে যাবার পর নীলক্ষেতে গেলে দেখেছি কেউ আর গুপ্ত আংকেলের বই কেনার জন্য চিপায় ডাকে না। এইজন্যই এই জেনারেশন বই পড়ে না।
দেশের বাইরে চলে আসার পর অনেক কিছু মিস করি, গুপ্ত তাদের একজন। যাকে কখনও দেখিনি, কিন্তু মনে মনে অনেক খুঁজেছি।
ইদানিং অবশ্য গুপ্ত নামটা আবার শুনতে পাচ্ছি খুব। গুপ্ত নাকি এখন হাল ফ্যাশনের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে ছড়িয়ে গেছে। গুপ্তের স্মর্থিক গোষ্ঠী আর বিরোধী পক্ষ নাকি প্রকাশ্যে মারামারিতে লিপ্ত হয়েছে। গুপ্তের এই প্রচারে আমি সমর্থন জানাচ্ছি। গুপ্ত একজন মহান শিল্পী। তাকে ভুলতে দেয়া যাবে না।
গুপ্ত প্রেমী সবাইকে ভালোবাসা। গুপ্তকে ভালবাসুন।
- আতিক আল জামি
- হাফ বৃটিশ